• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা

মোটরসাইকেল দুর্ঘটনায় এক সঙ্গে নিহত আপন ৩ ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরগুনা
২৯ মার্চ ২০২৫, ১১:১৯
অ+
অ-
মোটরসাইকেল দুর্ঘটনায় এক সঙ্গে নিহত আপন ৩ ভাই

বরগুনার পাথরঘাটা উপজেলায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আপন তিন ভাই নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, শান্ত এবং নাদিম।

আরও পড়ুন

যমুনা সেতু হয়ে একদিনে পার হলো ৪৮ হাজারের বেশি গাড়ি
হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, সকালে পাথরঘাটা থেকে রাজিব পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন ভাই ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিন ভাই মোটরসাইকেলে পাথরঘাটার কেরাতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিন বছর আগে তাদের আরও এক ভাই পানিতে ডুবে মারা যায়। নিহতদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। এছাড়া, ছোট দুই ভাই শান্ত এবং নাদিম পড়াশোনা করতেন।

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, নিহত তিন ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক রাজিব পরিবহনের বাসটিকে জব্দ করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। 

আব্দুল আলীম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর