• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
৩০ মার্চ ২০২৫, ১৩:১১
অ+
অ-
ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’

নোয়াখালীর কবিরহাটে একটি রেস্তোরাঁর ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠেছে—‘মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে এই বার্তা প্রদর্শিত হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে কবিরহাট বাজারের তোহা বৈঠকখানা রেস্তোরাঁর বিলবোর্ডটিতে আচমকা মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই এই বার্তা ফুটে ওঠে। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত হন। তারা ভিডিও করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবিরহাট নামের এক ফেসবুক আইডি থেকে বিষয়টি নিয়ে পোস্ট করা হয়। এতে লেখা হয়, কবিরহাট বাজার জিরো পয়েন্ট তোহা বৈঠক খানা ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

গৌরীপুরে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪
বরিশালে ৫ হাজার পরিবারে আজ ঈদ উদযাপন

বিজ্ঞাপন

তোহা বৈঠকখানার মালিক ফজলুল হক আরজু ঢাকা পোস্টকে বলেন, আমরা রেস্তোরাঁ বন্ধ করে রেখে চলে গেছি। রাতে আমাদের কোনো ডিউটি থাকে না। কে বা কারা হ্যাক করে এটি করেছে তা খতিয়ে দেখা উচিত। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং কারা ও কীভাবে এই বার্তা প্রচার করেছে তা খতিয়ে দেখছে।

হাসিব আল আমিন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ