• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
১ এপ্রিল ২০২৫, ১৭:৫০
অ+
অ-
অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে পুলিশ সদস্য নিহত

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপাচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা সোয়া ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের উপজেলার মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে রনি শিকদার (২৬)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী উপকমিশনার দ্বীনে এ আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর আগামীকাল বুধবার অস্ত্রপাচার হওয়ার কথা রয়েছে। সেই খবর পেয়ে কনস্টেবল রনি আজ সকালে বাড়ির উদ্দেশে রওনা দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিয়ের ১৪ দিন পর বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
সড়কে চলন্ত অবস্থায় দুই মোটরসাইকেল চালকের গল্প, দুর্ঘটনায় নিহত ২

বাড়িতে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছলে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যাযন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, নিহতের মরদহে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী উপকমিশনার দ্বীনে এ আলম বলেন, তিনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্তা স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওনা হয়েছিলেন। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

শিহাব খান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু