• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যায় আসামি ৩৯, গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১ এপ্রিল ২০২৫, ১৯:০৫
অ+
অ-
শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যায় আসামি ৩৯, গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. রাজু (৩৫) নামে এক শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিকটিমের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এতে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়। ঘটনার পর চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাভারে বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে পুলিশ সদস্য নিহত

গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার শাকচর ইউনিয়নের সবুজের গোজা এলাকার বাসিন্দা কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। এজাহারে উল্লেখিত অন্য পাঁচজনের নাম জানায়নি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজু গণপিটুনির শিকার হন। স্থানীয় কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে মারা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। সোমবার ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

বিজ্ঞাপন

নিহত রাজু চররুহিতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও সবুজের গোজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে।

নিহতের ভাই ওহিদ হোসেন ও বোন জেসমিন বেগম জানান, রাজুর মোবাইলে চার্জ ছিল না। তাই সে ভাতিজা কবিরের ঘরে ঢুকে মোবাইল চার্জ দেয়। এরপর কবির লোকজন ডেকে এনে রাজুকে পিটিয়ে হত্যা করে। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। অমানবিক নির্যাতন করে তারা রাজুকে হত্যা করেছেন।

হাসান মাহমুদ শাকিল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিহতগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা