• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, নোয়াখালীতে ৪ পরিবহনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
৬ এপ্রিল ২০২৫, ০৭:২৮
অ+
অ-
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, নোয়াখালীতে ৪ পরিবহনকে জরিমানা

ঈদুল ফিতরকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালীতে চারটি পরিবহনকে ছয় মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) বিকেলে নোয়াখালীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান ও সেজান আহমেদ।

জানা যায়, ঈদুল ফিতরকে পুঁজি করে বাসের টিকিট কিনতে নোয়াখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে—এমন অভিযোগ পান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান ও সেজান আহমেদ অভিযান পরিচালনা করলে সত্যতা পান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ী রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের ভিড়
সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ২

তারপর লাল সবুজ পরিবহন, হিমাচল পরিবহন, নীলাচল পরিবহন, একুশে পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ও অভিযোগ প্রমাণিত হওয়ায় কারণে ছয় মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত প্রদানের বাধ্য করা হয়। এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয় সেজন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে এবং ড্রাইভারদেরকে গতিসীমা ও নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান ও সেজান আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে আর যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। যদি আমরা অভিযোগ পাই তাহলে আবার অভিযান পরিচালনা করব।

অভিযান পরিচালনায় নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, সহকারী মোটরযান পরিদর্শক জাকির হোসেন, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

হাসিব আল আমিন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাঈদুল ফিতরভ্রাম্যমাণ আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদের ছুটিতে যেতে পারেন ফুলের রাজধানীসহ যশোরের যেসব স্থানে

ঈদের ছুটিতে যেতে পারেন ফুলের রাজধানীসহ যশোরের যেসব স্থানে