• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

কিছু উপদেষ্টা ৫ বছর ক্ষমতায় থাকার আশা করছেন : প্রিন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিময়মনসিংহ
১৩ এপ্রিল ২০২৫, ১৯:১৪
অ+
অ-
কিছু উপদেষ্টা ৫ বছর ক্ষমতায় থাকার আশা করছেন : প্রিন্স

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা নির্বাচন ছাড়াই পাঁচ বছর ক্ষমতায় থাকার আশা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। কিন্তু নির্বাচিত সরকারে এত অনীহা কেন, জনগণ জানতে চায়। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনের আওয়াজ শুনলেই অস্থির হয়ে পড়েন। তারা ফ্যাসিবাদের মন্ত্রীদের মতো নির্বাচিত না হয়েও নিজেদেরকে নির্বাচিত বলছেন, নির্বাচন ছাড়াই পাঁচ বছর ক্ষমতায় থাকার আশা করছেন।    

রোববার (১৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের ডেটলাইন নিয়ে প্রধান উপদেষ্টার এক বক্তব্য এক ঘণ্টায় চার বার সংশোধন করে গণমাধ্যমে পাঠানো হয়। এসব জনগণকে হতাশ করছে।ু এতে সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহের উদ্রেক করছে। একই সঙ্গে সরকার কারা চালাচ্ছেন বা সরকারের নিয়ন্ত্রণ কার হাতে তা নিয়েও সন্দেহের সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

চতুর্দিকে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে উল্লেখ করে প্রিন্স বলেন, দ্বন্দ্ব, সংঘাত ও অন্তর্ঘাত সৃষ্টি করে বিশেষ পরিস্থিতির মাধমে নির্বাচন ভন্ডুল করে অনির্বাচিতের শাসন দীর্ঘ করাই তাদের লক্ষ্য। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না বলে যারা ছবক দিচ্ছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। তাদের ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জনগণ গুম খুনের শিকার হয়ে ১৫ বছর আওয়ামী ফ্যসিবাদের বিরুদ্ধে লড়াই এবং ছাত্র-জনতা গণঅভ্যুত্থান করে নাই। 

তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য ছাত্র তরুণেরা জীবন দেয়নি বলে যারা চিৎকার করছেন, তাদের উদ্দেশ্যে বলি- অবাস্তব ও জনসম্পৃক্তহীন সংস্কারের নামে বিতর্ক সৃষ্টি করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য প্রলম্বিত করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। বিএনপি সংস্কার চায় এবং আওয়ামী ফ্যাসিবাদের অগ্নিগর্ভে রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছে। যারা বলেন বিএনপি নির্বাচিত হয়ে সংস্কার করবে না, তারা আওয়ামী ফ্যাসিবাদের মতো মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন।  

বিএনপি সংস্কারে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন যে সকল সংস্কার প্রস্তাব করেছে, তার মধ্যে অধিকাংশ প্রস্তাবনা বিএনপি সমর্থন করে। তবে গত সাত মাসে সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের ধীরগতির সাথে উপদেষ্টাদের নির্বাচন ছাড়াই পাঁচ বছর ক্ষমতায় থাকার লোভ, একদিকে জনগণকে যেমন হতাশ করছে অন্যদিকে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের সৃষ্টি করছে। তাই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অবিলম্বে রোড ম্যাপ ঘোষণা করুন। অন্যথায় বিএনপি জনগণকে সাথে নিয়ে তার পথ খুঁজে নিতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়নি। ভোট না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকতে হবে। সকল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত রাখতে হবে।

কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মীসভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল হাই, আলী আশরাফ, মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব প্রমুখ।  

এর আগে কৈচাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাদ্য বাজনায় আনন্দমুখর পরিবেশে মিছিল নিয়ে কর্মীসভায় অংশগ্রহণ করে। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেয়।

আমান উল্লাহ আকন্দ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটিরাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী