• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
১৮ এপ্রিল ২০২৫, ১৮:১৮
অ+
অ-
আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেপ্তার

রাজশাহীর আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফকে (২৫) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পালানোর প্রায় ৯ ঘণ্টা পরে তাকে আবার গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়—বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া খিরসিন এলাকার মো. জাকিরের ছেলে।

আরও পড়ুন

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অক্সিজেনের অভাবে’ শিশুর মৃত্যু
ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যান আসামি আরিফ। ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন থানার টহল টিমকে সতর্ক করে দেয়।

পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আরিফের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

বিজ্ঞাপন

শাহিনুল আশিক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি