• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লালমনিরহাট

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতীয় নাগরিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলালমনিরহাট
১৮ এপ্রিল ২০২৫, ২১:২৫
অ+
অ-
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতীয় নাগরিকরা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে আজিনুর রহমান (২৬) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে। এরপর তারা আজিনুরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে সোপর্দ করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গার পার এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮০১-এর ১০/১১ সাব-পিলারের কাছে এই ঘটনা ঘটে।

আজিনুর রহমান ওই ইউনিয়নের জমগ্রাম ১নং ওয়ার্ডের বাসিন্দা নুর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিনুর তার মায়ের সঙ্গে প্রতিদিনের মতো সীমান্ত-সংলগ্ন নিজেদের ভুট্টাখেতে পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অন্তর্গত ১০৮ ছোট কুচলীবাড়ি এলাকার ১০-১২ জন ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করে আজিনুরকে জোরপূর্বক ধরে নিয়ে যান। এরপর তারা আজিনুরকে বিএসএফের কাছে সোপর্দ করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভালুকায় মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
জনগণের ক্ষতি করতে আ.লীগ ওত পেতে আছে : এ্যানি

বিজিবির ঠ্যাংঝাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, আজিনুর রহমানকে ভারতীয় নাগরিকরা ধরে নিয়ে যায়, এরপর তারা বিএসএফের কাছে সোপর্দ করে।

তিনি আরও বলেন, আটক যুবককে বাংলাদেশে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চালছে।

বিজ্ঞাপন

নিয়াজ আহমেদ সিপন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজিবিবিএসএফ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত