• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা
বিএনপি নেতা শফিকুল আলম মনা

৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৩
অ+
অ-
৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো লুটেরাদের, দুর্নীতিবাজদের ও দখলবাজদের ঠাঁই হবে না, প্রতিটি মানুষের অধিকার হবে সমান।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলের নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় কাচাবাজারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম মনা বলেন, পতিত সরকার বাংলাদেশের সংবিধানকে কেটে-ছিড়ে পারিবারিক সংবিধানে পরিণত করেছিল। জনগণের ভোটের অধিকার হরণ করে রেখেছিল পতিত সরকার প্রধান শেখ হাসিনা। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি। ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি।

আরও পড়ুন

জামায়াত কর্মী হত্যার এক যুগ পর মামলা, সাবেক দুই এমপিসহ আসামি ১১৩
বাউফলে ১৯ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু

বিজ্ঞাপন

শফিকুল আলম মনা বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে বিএনপি। রাষ্ট্র সংস্কারে দেওয়া এই সংস্কার প্রস্তাবগুলো দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়েদা রেহেনা ঈসা, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, একরামুল হক হেলাল, সোনাডাংগা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মুজিবুর রহমান, জাকির ইকবাল বাপ্পি, ওয়াহিদুজ্জামান হাওলাদার, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন আসাদুজ্জামান হারুন, আব্দুল কাদের মল্লিক, খান আব্দুল আলিম, শাহিন খান, ইব্রাহিম হাওলাদার, রিয়াজুল কবীর, শিল্পী প্রমুখ।

মোহাম্মদ মিলন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান