• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

বাউফলে ১৯ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিবাউফল (পটুয়াখালী)
১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৫
অ+
অ-
বাউফলে ১৯ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় ১৯ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আয়শা নামের ওই শিশুকে অচেতন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শিশুটির মা মীম আক্তার (২০) জানান, তার কন্যা আয়শা খেলাধুলার সময় বিছানা থেকে পড়ে যায়। এরপরই তিনি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শাম্মী ইসলাম তরণ বলেন, শিশুটির মা বলছেন, খাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। কিন্তু শিশুর শরীরের চিহ্ন ও আঘাতের ধরন তার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি আমাদের সন্দেহের উদ্রেক করেছে।

তিনি আরও বলেন, শিশুর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত হওয়া জরুরি। সেই অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতীয় নাগরিকরা
জনগণের ক্ষতি করতে আ.লীগ ওত পেতে আছে : এ্যানি

শিশুর মা মীম আক্তার দাবি করেন, তিন বছর আগে তার বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার রোনান সাহেদ (২৪) নামের এক দিনমজুরের সঙ্গে। তার স্বামী বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে থাকেন। মাঝে মধ্যে বিভিন্ন নম্বর দিয়ে কল দেন। বিয়ের পর শ্বাশুড়ির বিদেশ গমনের পর তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে নিজের বাবার বাড়িতে চলে আসেন এবং দেড় বছর আগে সেখানে আয়শার জন্ম হয়।

তবে মীম আক্তার তার স্বামীর সম্পর্কে কোনো প্রামাণ্য কাগজ কিংবা যোগাযোগের মাধ্যম না দিতে পারায় আরও সন্দেহের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান বাউফল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মুজিবুল হক।

তিনি বলেন, শিশুর মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্তের স্বার্থে আমরা শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। পরবর্তীতে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরিফুল ইসলাম সাগর/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন