• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

সাতক্ষীরায় পরিত্যক্ত পুকুরে মিলল ৩৪ দেশীয় অস্ত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
২০ এপ্রিল ২০২৫, ১৮:২৩
অ+
অ-
সাতক্ষীরায় পরিত্যক্ত পুকুরে মিলল ৩৪ দেশীয় অস্ত্র

সাতক্ষীরার শ্যামনগরে একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাভর্তি ৩৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের মাওলানা জুবায়ের হোসেনের পরিত্যক্ত পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত পুকুরে বস্তাভর্তি ৩৪টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রিজের আড়ালে লুকাতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ২ বোনের মৃত্যু
গাইবান্ধায় গণঅভ্যুত্থানে আহত ২০০ যোদ্ধাকে স্বাস্থ্যকার্ড বিতরণ

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কারা এসব অস্ত্র সেখানে রেখেছে, তা উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইব্রাহিম খলিল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি