• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি পোস্ট, ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
২০ এপ্রিল ২০২৫, ২২:২২
অ+
অ-
সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি পোস্ট, ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে স্থানীয় এক সাংবাদিকসহ একাধিক ব্যক্তির ছবি এডিট করে অশ্লীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় মির্জা সুবেদ আলী রাজা (৪৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের জেলা পরিষদের সামনে থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এই আসামিকে গ্রেপ্তার করে।

মির্জা সুবেদ আলী রাজা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হক মাস্টারের ছেলে। তিনি ময়মনসিংহ নগরীর আর. কে মিশন রোড এলাকায় বসবাস করেন।

এর আগে, গত ৮ এপ্রিল ভুক্তভোগী সাংবাদিক রেজাউল করিম রেজা বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মির্জা সুবেদ আলী রাজাসহ ছয়জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিলেট মেডিকেলের সাবেক ভিসিসহ ৫৮ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ দাখিল
ঠাকুরগাঁওয়ে আগুন আতঙ্ক, রাত জেগে পাহারা দিয়েও মিলছে না সুরাহা

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, পর্নোগ্রাফি আইনের মামলায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে প্রশাসন ও সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার করে আসছিলেন। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার