• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লালমনিরহাট

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলালমনিরহাট
২১ এপ্রিল ২০২৫, ০১:৩২
অ+
অ-
লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭

লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বরকত ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৭ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় অন্য একটি ট্রাককে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসে থাকা প্রায় ৩৫ জন যাত্রীর মধ্যে অন্তত সাতজন গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় বরকত ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেলে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে ৭ যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।

আরও পড়ুন

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরও ৩৭৮ টন আলু
মুখে কালো কাপড় বেঁধে আ.লীগের ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, চালকের অসাবধানতা বা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। 

বিজ্ঞাপন

নিয়াজ আহমেদ সিপন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী