• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

সাভারে বেপরোয়া প্রাইভেটকারের চাপায় নিহত ২

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
২৮ এপ্রিল ২০২৫, ০৪:১৬
অ+
অ-
সাভারে বেপরোয়া প্রাইভেটকারের চাপায় নিহত ২

সাভারে বেপরোয়া প্রাইভেটকার চাপায় হৃদয় (২০) ও আরতী (৩৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হৃদয় সাভার ব্যাংক টাউন মহল্লার ধিরেনের ছেলে এবং আরতী একই এলাকার রাকেশের স্ত্রী।

পথচারী প্রবণ জানান, হৃদয় ও আরতী সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার ব্যাংক টাউন ব্রিজের নিচ দিয়ে ইউটার্নের জন্য মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের রাস্তায় দ্রুতগতিতে প্রবেশ করে। প্রাইভেটকারটি তাদের দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হৃদয় ও আরতীর মৃত্যু হয়। পরে সাভার হাইওয়ে থানা পুলিশকে পথচারীরা খবর দেয়।

আরও পড়ুন

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুন
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ নারী-শিশু

বিজ্ঞাপন

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, দ্রুতগতির একটি গাড়ি এসে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

লোটন আচার্য্য/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির শিকার, সেই চোরকে ধরল র‌্যাব

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির শিকার, সেই চোরকে ধরল র‌্যাব

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল