• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

ডাকাতদের ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৬
অ+
অ-
ডাকাতদের ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫) ডাকাত দলের ট্রাকচাপায় গুরুতর আহত হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

বিজ্ঞাপন

রোববার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রফিকুল ইসলাম বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা এবং সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যমুনা সেতু পশ্চিম থানায় বদলি হয়েছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাভারে বেপরোয়া প্রাইভেটকারের চাপায় নিহত ২
পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুন

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে সয়দাবাদ গোলচত্বর এলাকায় ডিউটি পালনকালে একটি গরুবোঝাই ট্রাক টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ডাকাতি করে সিরাজগঞ্জের মহাসড়ক হয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকটি আবার ঢাকার দিকে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে কনস্টেবল রফিকুল ট্রাকটি থামাতে এগিয়ে যান। কিন্তু ট্রাকটি সিগন্যাল না মেনে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

মো. নাজমুল হাসান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশআহতমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের