• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঠাকুরগাঁও
৩০ এপ্রিল ২০২৫, ১৫:২০
অ+
অ-
আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র

ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তিনি আদালতে কান্না করে আল্লাহর কাছে বিচার দিলেন এবং বলেন আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী রাজিব কুমারের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, গত ৪ আগস্টের একটি ঘটনায় বিস্ফোরক আইনে শামীম ইসলাম ওরফে সিফান ঠাকুরগাঁও সদর থানায় ৭ অক্টোবর ২০২৪ একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪১১/২৪। এ মামলায় প্রধান আসামি করা হয় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড অরুনাংশু দত্ত টিটোকে। এ ছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

আরও পড়ুন

আমরা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে বঞ্চিত ছিলাম, আবার সুযোগ পেয়েছি
সাতক্ষীরায় আম বাজারজাতের নতুন ক্যালেন্ডার ঘোষণা

বিজ্ঞাপন

এই আইনজীবী আরও বলেন, সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যা এই মামলার আসামি। তিনি আগের সব মামলায় জামিনে থাকলেও এই মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে আজ দিনাজপুর কারাগার থেকে আদালতে তোলা হয়। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

তিনি বলেন, এই মামলায় আরও দুজন আসামিকে ঠাকুরগাঁও কারাগার থেকে তোলা হয়। তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রেদওয়ান মিলন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ