• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
৪ মে ২০২৫, ০১:২৮
অ+
অ-
শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা

ফেনীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে ওসমান গণি নামে এক ব্যক্তিকে ছয়মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) রাতে শহরের রাজাঝির দিঘির পশ্চিম পাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ আদেশ দেওয়া হয়েছে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযুক্ত ওসমান গণি দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

আরও পড়ুন

ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
ভেঙে ফেলা হয়েছে দশানী নদীর বাঁধ, কৃত্রিম বন্যা থেকে মুক্তি
নির্বাচিত সরকারই শেখ হাসিনার বিচার করবে : টুকু

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজাঝির দিঘির পাড়ে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযুক্তকে ছয়মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তারেক চৌধুরী/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগারসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে