• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
৭ মে ২০২৫, ১৭:২০
অ+
অ-
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার (৭ মে) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার শুনানি শেষ হয়।

বিজ্ঞাপন

এর আগে, জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। এ পর্যন্ত মামলার বাদীসহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামির পরীক্ষার দিন ধার্য করেছেন আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অষ্টম কার্যদিবসেই শেষ হলো। বুধবার শেষ দিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসকের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুনানি শেষ হয়। এ নিয়ে মামলার বাদীসহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হলো। বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামির পরীক্ষার দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ
ধানের গোলায় ককটেল, বিস্ফোরণে আহত নারী

বিজ্ঞাপন

গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার কাজ শুরু হয়।

প্রসঙ্গত, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম থেকে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী শিশুটি। ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সেদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হয়। মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা ও পরে শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সোনাইকুন্ডী গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

তাছিন জামান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণহত্যামামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ