কালিগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ভাটার মালিক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে ভাটার মালিককে আটক করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ শীতলপুর গ্রামে সিয়াম ব্রিকস নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন কালিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
আটক ব্যক্তি গণপতি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর সবুর।
অভিযানে সহযোগিতা করেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন মেজর সুস্মিত শোভন দাস, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিজ্ঞাপন
ইব্রাহিম খলিল/এমএন