• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১৭ মার্চ ২০২৬, ১৯:৫১
অ+
অ-
কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল

কক্সবাজার সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুনী ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নান ও গঙ্গাপূজা করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী এ উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে পুণ্যার্থীদের ঢল নামে। দলে দলে পুণ্যার্থীরা বারুণী স্নাণ ও গঙ্গাপূজায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বারুনী স্নানে পাপ মোচন হয়- এই বিশ্বাস থেকে প্রতি বছর এতে মিলিত হয় বিভিন্ন বয়সের নারী- পুরুষ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতাপাঠ, ধর্মীয় আলোচনাসহ বিভিন্ন আয়োজন ছিল বারুণী স্নান উপলক্ষ্যে।

অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। 

আলোচনা সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপি সরকারের কোনো আমলেই সাম্প্রদায়িক হামলা হয়নি। বিএনপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায়। কোনো ধর্মই বিদ্বেষ ছড়ায় না, সব ধর্মেই শান্তির কথা বলা আছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি নিজের মধ্যে মানুষের মধ্যে ঘৃণা ছড়ায়, যা একটি গর্হিত কাজ।

বিজ্ঞাপন

সামনে নতুন বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষকে একসাথে থাকার আহ্বান জানান তিনি।

পুণ্যার্থীরা জানান, তারা পাপ মোচন ও পুণ্য লাভের আশায় স্নান করতে এসে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেছেন।

ইফতিয়াজ নুর নিশান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড