• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শেরপুর

নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশেরপুর
৩০ মে ২০২৫, ১৬:৪৯
অ+
অ-
নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু 
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরোনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধার ঘরে হানা দেয় হাতির দল। তাকে ঘর থেকে টেনে বের করে আঙিনায় এনে শুঁড় দিয়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে। 

বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তাণ্ডব চালায় একদল বন্যহাতি। ছুরতন নেছার বসতবাড়িও সম্প্রতি হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছিল। সে সময় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণও দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে বুধবার রাতেও মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হানা দিয়ে ভেতরে রাখা খাদ্যদ্রব্য ও কোমল পানীয় খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করেছে হাতির দল। এর আগে ২০ মে ঝিনাইগাতির বড় গজনী সড়ক ও গজনী-বাকাকুড়া সড়কে আরও দুজনকে মেরে ফেলে হাতির দল। 

রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, ঘটনার সময় এলাকায় টানা মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ফলে ইআরটি সদস্য ও বন বিভাগের কর্মকর্তারা ঘর থেকে বের হতে পারেননি। 

হাতির এমন ধারাবাহিক তাণ্ডবে আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ। স্থানীয়দের দাবি হাতির চলাচলের পথ ও নিরাপত্তা নিশ্চিত না করলে প্রাণহানি বন্ধ করা যাবে না।

বিজ্ঞাপন

নাইমুর রহমান তালুকদার/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত