• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীসহ ৪৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
৪ জুন ২০২৫, ২৩:৪১
অ+
অ-
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীসহ ৪৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চাঁদপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ ৪৯০ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ১৪০ জন এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে নিহত তাজুল ইসলামের বড় ভাই মো. ফারুকুল ইসলাম এ মামলা করেন।

বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর করার নির্দেশ দেন।

হত্যার শিকার ছাত্রদল নেতা তাজুল ইসলাম ও বাদী মো. ফারুকুল ইসলাম সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আনোয়ার উল্লাহ পাটওয়ারীর ছেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চাঁদপুরে এক ইলিশের দাম ১৩ হাজার টাকা
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানী মিল্টন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৩ সালে চাঁদপুর শহরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রদল নেতা তাজুল ইসলাম (২০)। এ হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ ৪৯০ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী দীপু মনির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টার দিকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক হামলা ও গুলি চালায়। ওই হামলায় ছাত্রদল নেতা তাজুল ইসলামের (রতন) বুকের বামপাশে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। একই সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ জন আহত হন।

এ ঘটনার পর ১ ও ২ নম্বর আসামির নির্দেশে কর্তৃপক্ষের কাছ থেকে নিহতের সুরতহাল ও তদন্ত প্রতিবেদন না পাওয়ায় এবং বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে ও আসামিদের হুমকি-ধমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে মামলা দায়ের করতে ব্যর্থ হন। যে কারণে মামলা করতে বিলম্ব হয়।

বাদী মো. ফারুকল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় পরিবেশ অনুকূলে না থাকা ও বিবাদী পক্ষের নানা হুমকি-ধমকির কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। ন্যায় বিচারের জন্য বিলম্বে হলেও মামলা দায়ের করেছি। আশা করি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব।

মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানী মিল্টন জানান, ঘটনার পর মামলা দায়ের করার পরিবেশ না থাকায় প্রায় এক যুগ পরে বাদী মামলাটি দায়ের করেন। আশা কারি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বাদী আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।

উল্লেখ্য, চাঁদপুরে দীপু মনি ও তার ভাই জে আর ওয়াদুদসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে  একাধিক মামলা রয়েছে।

আনোয়ারুল হক/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাদীপু মনিহত্যাছাত্রদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ