• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরিশাল
১৪ মার্চ ২০২৬, ০৩:৫৫
অ+
অ-
বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল সিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) রাতে চেয়ারম্যান হুমায়ূন কবির বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ নিয়ামতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল সিকদারের নেতৃত্বে প্রায় ৩৫ থেকে ৪০ জনের একটি দল মব তৈরি করে পরিকল্পিতভাবে চেয়ারম্যান মো. হুমায়ূন কবির ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলার সময় চেয়ারম্যানকে মারধর করে আহত করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি কাগজপত্র ও মালামাল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয় এজাহারে। 

সরকারি চাল আত্মসাতের অভিযোগ বরিশালে ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

বিজ্ঞাপন

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়েছে।
 
এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশবিএনপিমামলাহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ