• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

পঞ্চগড়ে ৮০ হাজার জাল ডলারসহ আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
২০ জুন ২০২৫, ০৭:১৬
অ+
অ-
পঞ্চগড়ে ৮০ হাজার জাল ডলারসহ আটক ৬

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার জাল মার্কিন ডলারসহ ছয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে বিকেলে আটক ব্যক্তিদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্র জানায়, শহরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে শহরের সিনেমা হল রোড থেকে আরও তিনজনকে আটক করা হয়। অভিযানে ৮০ হাজার জাল ডলারের পাশাপাশি একটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন ও মাদক সেবনের আলামত জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
উত্তরার ছিনতাইয়ের নেতৃত্বে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য!
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন— পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আনোয়ার হোসেন ডিপজল (৪২), ইয়াসিন আলী (৩২), দিনাজপুরের সোহেল ইসলাম (৩৪), রমেশচন্দ্র বর্মন (৩৫), সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় শহরের হোসেন আলী বাবু (৩৬)।

সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি নকল ডলার তৈরি ও পাচারের সঙ্গে জড়িত। দেশের বাইরে, এমনকি পাশ্ববর্তী দেশেও তারা এই জাল ডলার সরবরাহ করত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।’

জানা গেছে, জব্দকৃত জাল ডলারের মূল্য প্রায় ৯৭ লাখ ৭৯ হাজার টাকা। ডলারগুলো বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলে দাবি করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘সেনাবাহিনী আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।’

মো. নুর হাসান/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারপুলিশবাংলাদেশ সেনাবাহিনীঅভিযান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪