• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

মাগুরায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা 
১১ জুলাই ২০২৫, ০৯:৩২
অ+
অ-
মাগুরায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা 

মাগুরার শ্রীপুরে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ পিরানহা মাছ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে আড়তে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৩৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।এসময় ওই মাছ ব্যবসায়ী সুরেশ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জির নির্দেশক্রমে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জসিম উদ্দীন। মৎস্য সম্পদ উন্নয়ন ও আইন বাস্তবায়ন উপলক্ষে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে সুরেশ বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

তাছিন জামান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষেধ

শিক্ষামন্ত্রীশিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষেধ

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের পোশাক

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের পোশাক

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার