• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

সেতু নির্মাণে ধীরগতি, বিকল্প সড়ক তলিয়ে যাওয়ায় অর্ধলাখ মানুষের ভোগান্তি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসোনারগাঁ (নারায়ণগঞ্জ)
২ আগস্ট ২০২৫, ১২:০৩
অ+
অ-
সেতু নির্মাণে ধীরগতি, বিকল্প সড়ক তলিয়ে যাওয়ায় অর্ধলাখ মানুষের ভোগান্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় বর্ষার পানিতে অ্যাপ্রোচ সড়ক তলিয়ে গেছে। এতে দুই ইউনিয়নের ৫০ গ্রামের অর্ধলাখ মানুষ ভোগান্তিতে পড়েছেন। মোগরাপাড়া চৌরাস্তা থেকে হোসেনপুর সড়কে পুরাতন সেতু ভেঙে ফেলায় মূল সড়কটি বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে অ্যাপ্রোচ সড়ক বানালেও তা নিচু করে নির্মাণ করায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সোনারগাঁ উপজেলা সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া থেকে হোসেনপুর বাজার সড়কের মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় সেতু নির্মাণের জন্য ২ কোটি ১৮ লাখ ১ হাজার ৭২২ টাকা ব্যয়ে মেসার্স খাজা চিশতিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে সেতুর নির্মাণকাজ শুরু হয় এবং চলতি বছরের ৩১ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে প্রায় ৬০ শতাংশ কাজও শেষ করতে পারেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতু নির্মাণ করতে গিয়ে জনসাধারণের চলাচলের সুবিধার্থে ঠিকাদারি প্রতিষ্ঠান একটি বিকল্প এপ্রোচ সড়ক নির্মাণ করে। এই এপ্রোচ সড়কটি নিচু করে নির্মাণ করায় বর্তমানে বর্ষার পানিতে তলিয়ে যায়। বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে থাকে সড়কটি। ফলে ওই এলাকার মঙ্গলেরগাঁও, দুধঘাটা, পাঁচআনি, চরগোয়ালদী, দুর্গাপ্রসাদ, চৌধুরী গাঁও, কাজিরগাঁও, তাতুয়াকান্দি, এলাহী নগর, নভনিগর, চেলারচর, রামগোবিন্দেরগাঁও, হোসেনপুর, একরামপুর, দড়িগাঁও, মনারকান্দি, ফরদি ও ফতেপুরসহ প্রায় ৫০ গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছে। গত এক মাসে এ সড়কে চলতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা উল্টে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী আহত হয়েছেন।

আসিফ হোসেন নামে একজন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বিকল্প অ্যাপ্রোচ সড়কটি নিচু করে নির্মাণ করায় বেশিরভাগ সময়েই পানির নিচে তলিয়ে থাকে। পাশাপাশি সড়কে খানাখন্দ হয়ে গাড়ি উল্টে মানুষ আহত হচ্ছেন। প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। প্রতিদিন কোনো না কোনো গাড়ি উল্টে মানুষ আহত হচ্ছে। দ্রুত সড়কটি উঁচু করে নির্মাণের দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সোনারগাঁ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আবিদা আক্তার বলেন, এই সড়ক দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে কলেজে যেতে পারি না। সড়কটি দ্রুত নির্মাণ করা হোক।

জনতা ব্যাংকের কর্মকর্তা আছিয়া আক্তার বলেন, সপ্তাহে এক দিন শুক্রবার ছুটিতে বাসায় আসি কিন্তু সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় বাসায় আসা বন্ধ করে দিয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির জন্য এতগুলো মানুষের ভোগান্তি হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করার দাবি জানান তিনি।

আরও পড়ুন

‘অট্টালিকা নয়, ন্যায়বিচারই একমাত্র চাওয়া’
হাসপাতালে কাতরাচ্ছে বাসের রেডিয়েটর বিস্ফোরণে দগ্ধ শিশু

বিজ্ঞাপন

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাজা চিশতিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তমাল ঘোষ বলেন, অতিবৃষ্টি ও বর্ষার কারণে সড়কটি পানিতে তলিয়ে গেছে। এজন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটি উঁচু করে দেওয়া হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে সেতুর কাজ শেষ করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান বলেন, নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

মো. মীমরাজ হোসেন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট, পাম্পে গ্রাহকদের ভিড়

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট, পাম্পে গ্রাহকদের ভিড়

জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

ফুলের শোভা ছড়ানো মহাসড়কে টিকটক ভিডিও ঠেকাতে পুলিশের টহল জোরদার

ফুলের শোভা ছড়ানো মহাসড়কে টিকটক ভিডিও ঠেকাতে পুলিশের টহল জোরদার

উত্তরের ঈদযাত্রায় গলার কাঁটা এলেঙ্গা থেকে যমুনা সেতুর ১৩ কি.মি. সড়ক

উত্তরের ঈদযাত্রায় গলার কাঁটা এলেঙ্গা থেকে যমুনা সেতুর ১৩ কি.মি. সড়ক