• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জয়পুরহাট

জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিজয়পুরহাট
১২ মার্চ ২০২৬, ১৯:২৯
অ+
অ-
জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

জয়পুরহাটে ফাল্গুনের শেষে হঠাৎ বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালের এই বৃষ্টিতে মাঠের শেষপর্যায়ে থাকা আলু, সরিষা, স্ট্রবেরি ও বিভিন্ন শাকসবজির ক্ষেতে পানি জমেছে।

বিজ্ঞাপন

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং ভাড়ি বৃষ্টিপাত শুরু হয়। এতে জেলায় ৩২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতে প্রায় ১১০ হেক্টর ফসলি জমিতে পানি জমেছে। এসব ফসলের মধ্যে আলু, সরিষা, স্ট্রবেরি ও শাকসবজি রয়েছে।

মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার অনেক জমিতে এখন শেষ মুহূর্তের আলু তোলার কাজ চলছিল। একই সাথে সরিষার তোলাও কাজ শেষ পর্যায়ে। 

কৃষকরা জানান, মাঠের এই আলুর বেশির ভাগ হিমাগারে বীজ হিসেবে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু জমিতে পানি জমে যাওয়ায় এখন আলু তোলা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া স্ট্রবেরি, সরিষা এবং শাকসবজির জমিতেও পানি জমেছে।

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সাদিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য কৃষকদের বলা হচ্ছে। জমি থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না।

চম্পক কুমার/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বৃষ্টিকৃষি সংবাদজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

বগুড়ায় ৫ বছরে মরিচের আবাদ কমল ১ হাজার হেক্টর

বগুড়ায় ৫ বছরে মরিচের আবাদ কমল ১ হাজার হেক্টর

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি

দেশজুড়ে বৃষ্টির আভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস