• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় জরিমানা ৫০ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচুয়াডাঙ্গা
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬
অ+
অ-
চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় জরিমানা ৫০ হাজার টাকা

মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং নিয়ম বহির্ভূতভাবে সার সংরক্ষণের অভিযোগে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে দামুড়হুদা উপজেলার আটকবর গোচিয়া পাড়া মোড়ে সার, বীজ ও কীটনাশক বাজার তদারকির সময় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং নাটুহুদা পুলিশ ক্যাম্পের একটি টিম।

অভিযান সূত্রে জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা এবং নিয়ম বহির্ভূতভাবে সার মজুত রাখার কারণে মো. শহিদুল ইসলামের মালিকানাধীন মেসার্স শিশির ট্রেডার্স প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের নির্ধারিত দামে সার বিক্রি করা, সঠিকভাবে রেজিস্টার সংরক্ষণ করা এবং দোকানে মূল্য তালিকা টাঙানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আফজালুল হক/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

ঘাস মারা বিষে পেঁয়াজক্ষেত নষ্ট, চাষির পাশে এসি ল্যান্ড

ঘাস মারা বিষে পেঁয়াজক্ষেত নষ্ট, চাষির পাশে এসি ল্যান্ড

মৌলভীবাজারে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজারে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা