• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭
অ+
অ-
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলো একই গ্রামের মো. সাঈদের দুই ছেলে—সাইম (৪) ও লাবিব (২)।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে খেলতে খেলতে পুকুরপাড়ে যায় দুই শিশু। এসময় ছোট ভাই লাবিব পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই সাইমও পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের চাচা করিম চকিদার বলেন, সন্ধ্যায় হঠাৎ দেখি ওরা দুজন পানিতে ভাসছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন তারা আর নেই। পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে।

বিজ্ঞাপন

সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।

হাসিব আল আমিন/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পানিতে ডুবে মৃত্যুমৃত্যুশিশু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা