• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

রাজবাড়ীতে তিন সপ্তাহে ৫ কোটি টাকার জাল ধ্বংস, ১৬৪ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
২৪ অক্টোবর ২০২৫, ০৭:২০
অ+
অ-
রাজবাড়ীতে তিন সপ্তাহে ৫ কোটি টাকার জাল ধ্বংস, ১৬৪ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অপরাধে নিষেধাজ্ঞার গত তিন সপ্তাহে (৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর) ৫ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে ১৬৪ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী গত ৪ অক্টোবর থেকে নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে অনেক অসাধু জেলে ও মৌসুমি জেলেরা মা ইলিশ শিকার করলে তাদেরকে আটক করে জেল জরিমানা করা হচ্ছে।

গত ৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত ১৫৯টি অভিযানে ৫২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসময় ১০৪৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ২৬ লাখ ৭২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকা। এছাড়াও ১৬৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২২ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অভিযানে আটক নৌকাগুলো নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া জেলেদের ১ লাখ ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, সরকার কর্তৃক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী শেষ দিন পর্যন্ত মাঠে থাকবেন।

মীর সামসুজ্জামান সৌরভ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারকারাগারআদালতমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে