• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে দোকান কর্মচারী হত্যা, অটোরিকশা চালক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
২৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৯
অ+
অ-
ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে দোকান কর্মচারী হত্যা, অটোরিকশা চালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক দোকান কর্মচারীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে এক অটোরিকশা চালক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার সড়ক বাজারে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির জেরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত অটোরিকশা চালককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত জীবন মিয়া (২৬) উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি সড়ক বাজারের‘ভিআইপি সুইটস’ নামের একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। অটোরিকশা চালকের নাম সাফায়েত, তবে তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দোকানের সামনে জীবন মিয়া ও সাফায়েতের মধ্যে কোনো বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর সাফায়েত দোকানের পাশের একটি জায়গা থেকে ছুরি এনে জীবন মিয়াকে লক্ষ্য করে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর উত্তেজিত জনতা সাফায়েতকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তাকে আখাউড়া থানায় আটক রাখা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাজহারুল করিম অভি/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

নরসিংদীতে আসামিপক্ষের বাড়ি-ঘরে হামলা, পালিয়ে বেড়াচ্ছে ৩০ পরিবার

নরসিংদীতে আসামিপক্ষের বাড়ি-ঘরে হামলা, পালিয়ে বেড়াচ্ছে ৩০ পরিবার