• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

স্ত্রীর ওপর ক্ষোভ, প্রতিশোধ নিতে শ্যালকের ছেলেকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
৩১ অক্টোবর ২০২৫, ১১:০১
অ+
অ-
স্ত্রীর ওপর ক্ষোভ, প্রতিশোধ নিতে শ্যালকের ছেলেকে অপহরণ

কুমিল্লার চান্দিনায় স্ত্রীর সঙ্গে কলহের জেরে শ্যালকের ছেলেকে মাদরাসা থেকে অপহরণের অভিযোগে মো. হানিফ (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাগেরহাট থেকে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারী হানিফকে গ্রেপ্তারের পর রাতে থানায় আনে পুলিশ।

উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ আলী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের রুহুল আমিন ও নাহিদা আক্তারের ছেলে। সে চান্দিনা উপজেলা সদরের মহারং জাফর আলী মুন্সি মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।

গ্রেপ্তারকৃত হানিফ কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি অপহৃত শিশুটির আপন ফুফা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামে ফাতেমা আক্তার নামের এক নারীকে বিয়ে করেন মো. হানিফ। বেশ কিছুদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। ক্ষুব্ধ হয়ে ফাতেমা স্বামী-সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যান। এতে প্রতিশোধ পরায়ণ হয়ে বুধবার (২৯ অক্টোবর) সকালে শ্যালকের ছেলে মোহাম্মদ আলীকে মাদরাসা থেকে অপহরণ করে নিয়ে যান হানিফ।

শিশুটি নিখোঁজ হওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবার দিশেহারা হয়ে পড়ে। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপহরণকারী হানিফকে শনাক্ত করা হয়। 

বিজ্ঞাপন

ওসি জাবেদ উল ইসলাম বলেন, অপহৃত শিশুর মা নাহিদা আক্তার বুধবার থানায় লিখিত অভিযোগ করার পর আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করি। পরদিন সকালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও আসামিকে আটক করতে সক্ষম হই। শুক্রবার সকালে ভিকটিম ও আসামিকে আদালতে হাজির করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না সেটিরও তদন্ত করা হবে।

আরিফ আজগর/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপহরণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

মৌলভীবাজারে নারীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

মৌলভীবাজারে নারীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার