• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে একমাসে মাদকসহ ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুড়িগ্রাম
১ নভেম্বর ২০২৫, ১৩:৩৬
অ+
অ-
কুড়িগ্রাম সীমান্তে একমাসে মাদকসহ ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে শনিবার (১ অক্টোবর) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিপুল পরিমাণে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম-২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তারা।

জব্দকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে, গবাদি পশু (গরু-মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মশলা, চিনি, কমপ্লিট ড্রেসের কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন।

এছাড়া শুক্রবার (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ নারায়ণপুর বিওপির এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারপাড়া হতে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, কুড়িগ্রাম সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। যার কারণে গত একমাসে ২ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, গত একমাসে ২ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশপাশের জনপদে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মমিনুল ইসলাম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

ঈদের ছুটিতে ঘুরে আসুন পেয়ারা আর শীতলপাটির শহর ঝালকাঠিতে

ঈদের ছুটিতে ঘুরে আসুন পেয়ারা আর শীতলপাটির শহর ঝালকাঠিতে