• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
১ নভেম্বর ২০২৫, ১৬:৩২
অ+
অ-
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ভোলায় বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে উভয় দল।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জেলা শহরের নতুনবাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, বিএনপি ও বিজেপির পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরে উত্তেজনা বিরাজ করছিল। বেলা পৌনে ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জেলা জাতীয় পার্টির নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বরিশাল দালান মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর তারা কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে।

অন্যদিকে, সকাল থেকে মহাজনপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী একটি মিছিল নিয়ে বের হন। মিছিলটি বাংলাস্কুল মোড় ঘুরে কাবিল মসজিদ মোড় হয়ে নতুনবাজার প্রেসক্লাবের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন, যা প্রায় আধাঘণ্টা ধরে চলে। এ সময় বোমা সদৃশ বিস্ফোরণের শব্দও শোনা যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন
কুড়িগ্রাম সীমান্তে একমাসে মাদকসহ ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সেন্ট মার্টিন খোলার প্রথম দিনে কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ
সিলেটের রেলপথে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, ট্রেন যাত্রায় বিলম্ব

এ ঘটনায় ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে আমরা প্রচারণা চালাচ্ছি। আজকে আমাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ শেষে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। হঠাৎ বিএনপির একটি গ্রুপ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়, যা আমাদের দীর্ঘদিনের ঐক্য নষ্ট করার অপচেষ্টা। তাদের হামলায় আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। বিনা উসকানিতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের হ্যাঁ/না ভোটের দাবিসহ নির্বাচনে বিলম্ব ঘটানোর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম। বিজেপির মিছিল শেষে আমাদের মিছিল শুরু হয়। নতুনবাজার এলাকায় মুখোমুখি হলে আমরা পিছু হটতে বলি। পরে কে বা কারা ঢিল ছোড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়। আমাদের নেতাকর্মীদের ওপর তারা হামলা চালিয়েছে। আমরা চাই রাজনীতি শান্তিপূর্ণ ধারায় চলুক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিকেল সাড়ে ৪টায় ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাইরুল ইসলাম/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিবিজেপিসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির