• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ০৯:১৫
অ+
অ-
জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাস নেতাকর্মীদের সামনের সারিতে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেলা পরিষদ ভবনে মহানগর জাসাস আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দলীয় নেতাকর্মীদের কল্যাণে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই জাসাস প্রতিষ্ঠা করেছিলেন। গত ১৭ বছরে একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের দেশীয় সংস্কৃতির ওপর যে আগ্রাসন চালিয়েছে, তা রুখে দিতে জাসাসকে আরও সুসংগঠিত হতে হবে।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, প্রকৃত জাতীয়তাবাদী চেতনা জাগ্রত না থাকলে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলো আবারও গণতন্ত্রের পথ রুদ্ধ করার চেষ্টা করতে পারে।

চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম রাজ্জাক, দক্ষিণ জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ এবং উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিচট্টগ্রামের খবরখালেদা জিয়াজিয়াউর রহমানবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর