• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
২ নভেম্বর ২০২৫, ০৮:০৩
অ+
অ-
ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত 
ফাইল ফটো

ভোলায় বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে। 

আরও পড়ুন
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে প্রতিবাদ পার্থর, ঐক্যের আহ্বান

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উত্তপ্ত হয়ে ওঠে ভোলার রাজনৈতিক পরিস্থিতি। সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত দাবি করে স্থানীয় বিএনপি ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  

খাইরুল ইসলাম/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিবিজেপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির