• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিল জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১৫ নভেম্বর ২০২৫, ২০:৩২
অ+
অ-
বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিল জনতা

টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ওই পরিবহনের অন্য আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন। 

বিজ্ঞাপন

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, রাতে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুরের গোলাবাড়ি নামক স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। পরে স্থানীয় লোকজন টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের অন্য একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরিফুল ইসলাম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনানিহতঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

কান্না থামেনি স্বজনদের, জামাইয়ের কবর দেখতে এলেন শ্বশুর

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪কান্না থামেনি স্বজনদের, জামাইয়ের কবর দেখতে এলেন শ্বশুর

‘রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ’

‘রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত