• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

রংপুর থেকে সৈয়দপুর-নীলফামারী-জলঢাকা বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
২৯ নভেম্বর ২০২৫, ২১:৩৯
অ+
অ-
রংপুর থেকে সৈয়দপুর-নীলফামারী-জলঢাকা বাস চলাচল বন্ধ

রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাভুক্ত সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন। 

বিজ্ঞাপন

জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং পরে বিষয়টি জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হয়। 

এ ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস বন্ধের সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন। ফলে সন্ধ্যা থেকেই রংপুর থেকে সৈয়দপুর, নীলফামারী ও জলঢাকা রুটে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাভুক্ত সকল বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী ও অন্য জেলা সমিতির বাস চলাচল স্বাভাবিক আছে।

বাস শ্রমিক আনারুল ইসলাম বলেন, আমরা বাসে কাজ করে জীবিকা নির্বাহ করি কিন্তু মালিক সমিতি আমাদের এভাবে নির্যাতন করলে আমরা কীভাবে কাজ করবো। শ্রমিক নির্যাতনের বিচার চাই।  

বিজ্ঞাপন

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী বলেন, আমাদের ন্যায্য পাওনা না দিয়ে একজন শ্রমিক নেতাকে মারধর করা দুঃখজনক। সঠিক বিচার না হওয়া পর্যন্ত তাদের সমিতির রংপুর থেকে নীলফামারী বা নীলফামারী হয়ে অন্য জেলায় যাওয়া সব বাস চলাচল বন্ধ থাকবে।  

জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর বাস মিনিবাস মালিক সমিতির সকল বাস নীলফামারী জেলা দিয়ে চলতে দেব না। 

নীলফামারী/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গাড়িতে আগুন

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গাড়িতে আগুন

ময়মনসিংহে ১৪ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার চার

ময়মনসিংহে ১৪ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার চার

নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন

যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন