• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

বিভিন্ন দেশের সরকার প্রধানরা খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন : এ্যানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২০
অ+
অ-
বিভিন্ন দেশের সরকার প্রধানরা খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই বেগম খালেদা জিয়া সম্মানিত। বিভিন্ন দেশের সরকার প্রধানরা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন এবং এমনকি চিকিৎসকও পাঠাচ্ছেন। বাংলাদেশ সরকার তাকে যে সম্মান দিয়েছে, এতে আমরা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্যাদায় আসীন করেছে, এজন্য আমরা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক।

আরও পড়ুন
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন না কণ্ঠশিল্পী কনকচাঁপা
ঝিনাইদহে সেনা অভিযান, গোপন গুদাম থেকে ৩৫০ বস্তা সার উদ্ধার
জামালপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন

তিনি আরও বলেন, দল আমাদের সিদ্ধান্ত দিয়েছে ভোটের জন্য ঘরে ঘরে যেতে। এবারের নির্বাচন আগের মতো নয়, এটি একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন। একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে- এটি ষড়যন্ত্র, নীলনকশা। উদ্দেশ্য, ভোট চুরির প্রক্রিয়া তৈরি করা। ধানের শীষের পক্ষে ভোটের ব্যবধান কতটুকু, তা এলাকায় হাঁটলেই বোঝা যায়। কিন্তু তারা মা-বোনদের মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ড নিচ্ছে- এটি গভীর ষড়যন্ত্র। নির্বাচন কমিশনকে বলতে চাই, কারা আইডি কার্ড ও তার ফটোকপি সংগ্রহ করছে, তা তদন্ত করে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

হাসান মাহমুদ শাকিল/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদনির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটিরাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী