• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
৬ ডিসেম্বর ২০২৫, ২০:৪৬
অ+
অ-
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড জব্দ করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজান-এর বাড়িতে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, গত শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ও নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে বিদেশি পিস্তল ১টি, দেশি পিস্তল ২টি, একনলা বন্দুক ১টি, ৪০ মি.মি. এইচই এমজি-৩  গ্রেনেড ৭টি, ৪০ মি.মি. এইচই এমজি-৪ গ্রেনেড ৩টি, ৪৩ রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন, পিস্তল বল ২ রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড এবং তিনটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ায় এসব অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

নৌবাহিনী জানায়, মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ইফতিয়াজ নুর নিশান/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

গাইবান্ধায় জ্বালানি সংকটে বন্ধ পাম্প, ২০০ টাকার তেল পেতেও ভোগান্তি

গাইবান্ধায় জ্বালানি সংকটে বন্ধ পাম্প, ২০০ টাকার তেল পেতেও ভোগান্তি