• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

শরীয়তপুর থেকে ১শ বাস ও ১০ লঞ্চে ঢাকায় যাবেন বিএনপির নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশরীয়তপুর
২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭
অ+
অ-
শরীয়তপুর থেকে ১শ বাস ও ১০ লঞ্চে ঢাকায় যাবেন বিএনপির নেতাকর্মীরা

দীর্ঘ ১৮ বছর পর আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবরে শরীয়তপুর জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে নেতাকর্মীরা প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে এবং তাকে স্বাগত জানাতে শরীয়তপুর থেকে ঢাকায় যাবেন প্রায় ২০ হাজার নেতাকর্মী। তাদের যাতায়াতের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১শত বাস, ১০টি লঞ্চ এবং অর্ধশত মাইক্রোবাস।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলা শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ উপলক্ষে জেলায় ১শত বাস, ১০টি লঞ্চ এবং অর্ধশত মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। ঢাকার উদ্দেশ্যে এই যাত্রা শুরু হবে ২৪ ডিসেম্বর রাত থেকে। এছাড়া ইতোমধ্যেই অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম জাকির ঢাকা পোস্টকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এই খবরে আমাদের জেলা ছাত্রদলের পক্ষ থেকে ইতোমধ্যেই আনন্দ মিছিল সম্পন্ন করেছি। আগামীকাল আমাদের বেশ কিছু নেতাকর্মী ঢাকায় চলে যাবে, কারণ আমাদের নেতা আসছেন এ নিয়ে যেন কোনো কুচক্রী মহল কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমাদের ছাত্রদলের প্রায় ৩ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।

আরও পড়ুন
তেঁতুলিয়ায় শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ১১ ডিগ্রি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন রুমিন ফারহানা
নারায়ণগঞ্জ থেকে হেঁটে গণসংবর্ধনায় যোগ দেবেন বিএনপির দেড় লাখ নেতাকর্মী

বিজ্ঞাপন

শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু ঢাকা পোস্টকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। এ নিয়ে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে শরীয়তপুর জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। জেলা থেকে ১শত বাস ও ১০টি লঞ্চে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

শরীয়তপুর জেলা সড়ক পরিবহন ও মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার ঢাকা পোস্টকে বলেন, জেলার বিভিন্ন সংগঠন থেকে ইতোমধ্যেই একশত প্লাস বাস ভাড়া নেওয়ার তালিকা পেয়েছি। তবে ঠিক কতটি বাস ভাড়া হয়েছে, সে বিষয়ে কাল সকালে জানা যাবে। জেলা সড়ক পরিবহন ও মালিক গ্রুপের আওতায় আমাদের মোট ১৬০টি বাস রয়েছে।

নয়ন দাস/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিতারেক রহমানরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

বিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

ববি হাজ্জাজবিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম