• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

ভোলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১১
অ+
অ-
ভোলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য আটক

ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে মো. রাসেল (৩৭) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, দুই রাউন্ড কার্তুজ ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

এর আগে এদিন ভোরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রপ্রসাদ গ্রামের শরীফ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই একই ওয়ার্ডের ইউপি সদস্য। তার বাবার নাম মো. ফরিদ মাঝি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টার দিকে কোস্ট গার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন শরীফ বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ৩টি দেশীয় অস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজসহ মো. রাসেলকে আটক করা হয়।

আরও পড়ুন
শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কক্সবাজারে সড়ক অবরোধ
প্রধান শিক্ষকের গাফিলতি, বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলো না ১০ শিক্ষার্থী

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খাইরুল ইসলাম/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারঅবৈধ অস্ত্র উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা