• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ
ঝিনাইদহ-৪ আসন

গাড়ি-প্লট নেই, রাশেদ খাঁনের স্বর্ণ আছে ৩০ ভরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
১ জানুয়ারি ২০২৬, ২১:৪৮
অ+
অ-
গাড়ি-প্লট নেই, রাশেদ খাঁনের স্বর্ণ আছে ৩০ ভরি

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন রাশেদ খাঁন। যোগদানের পরেই ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে পেয়েছেন ধানের শীষের মনোনয়ন। তবে জাতীয় পর্যায়ের তরুণ এই নেতার নেই ব্যক্তিগত গাড়ি, বাড়ি, প্লট ও জমি। নির্বাচনী হলফনামায় রাশেদ খাঁন এমন তথ্য উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

রাশেদ খাঁনের হলফনামায় উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে তার নামে দুটি মামলা দায়ের হয়। ওই মামলা থেকে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি খালাস পেয়েছেন। বর্তমানে তার নামে দায়ের হওয়া পৃথক তিনটি মামলা চলমান রয়েছে।

হলফনামায় রাশেদ খাঁন নিজের পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসা উল্লেখ করেছেন। নিজের স্ত্রীকে উল্লেখ করেছেন গৃহিণী হিসেবে। এছাড়া বার্ষিক আয়ের হিসাবে তিনি চলতি ২০২৫-২৬ অর্থবছরে হলফনামা জমা দেওয়ার দিন পর্যন্ত আয় দেখিয়েছেন সাড়ে ৪ লাখ টাকা। এই আয়ের সবটুকুই ব্যবসা থেকে অর্জিত। তবে তার নামে কোনো শেয়ার বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এমনকি দেশের বাইরে তার কোনো সম্পদ নেই বলেও উল্লেখ করা হয়েছে।

রাশেদ খাঁনের দেওয়া হলফনামা অনুযায়ী, বর্তমানে (জমাদানের দিন পর্যন্ত) রাশেদ খাঁনের কাছে নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা। এবং তার স্ত্রী রাবেয়া আক্তার আলোর রয়েছে নগদ ৩০ হাজার টাকা। এ ছাড়া দুটি বেসরকারি ব্যাংকের ঝিনাইদহ শাখা ও ঢাকা সেনানিবাস শাখায় রাশেদ খাঁনের ব্যক্তিগত হিসাবে সর্বমোট ৭ হাজার ৫৮২ টাকা জমা আছে।

বিজ্ঞাপন

হলফনামায় রাশেদ খাঁন উল্লেখ করেছেন, তার নিজের রয়েছে ৩০ ভরি স্বর্ণ এবং তার স্ত্রীর রয়েছে ১০ ভরি। এ সব স্বর্ণ তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। অর্জিত স্বর্ণ, ব্যাংকে জমাকৃত টাকা ও নগদ অর্থ অর্জনকালীন মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৪৯৭ টাকা বলে উল্লেখ করা হয়েছে। যার বর্তমান মূল্য ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা।

এছাড়াও তার স্ত্রীর নামে স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র ও উপহার সামগ্রি মিলিয়ে অর্জনকালীন আনুমানিক মূল্য উল্লেখ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য উল্লেখ করা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার টাকা। তবে রাশেদ খাঁনের নামে কোনো স্থাবর সম্পতি বা জমিজমা, প্লট, গাড়ি বা বাড়ি নেই বলে হলফনামায় দেখানো হয়েছে। এমনকি তার স্ত্রীর নামেও কোনো বাড়ি, গাড়ি, জমি বা প্লট নেই।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমাদানের তথ্যে তিনি সাড়ে ৪ লাখ টাকা আয় দেখিয়েছেন। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৯১৫ টাকা। চলতি অর্থবছরে ৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন রাশেদ খাঁন।

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল মামুন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

গোরখোদক মুজিবর‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী