বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মালদ্বীপের রাজধানী মালে বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) মালের তিন তারকাবিশিষ্ট হোটেল ম্যানহাট ফিস মার্কেটের হলরুমে এ আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. রবিউল আলমের যৌথ সঞ্চালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ।
বিজ্ঞাপন
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপের সভাপতি মো. আলমগীর হোসেন, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রা.লি.-এর সিইও মাসুদুর রহমান, মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, মোহাম্মদ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
এনএফ