• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
৬ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮
অ+
অ-
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন। ওই দিন বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্প নগরীতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়েছে। 

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন
১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, এলাকাজুড়ে উৎসবের আমেজ

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফেরার পর ১১ জানুয়ারি প্রথমবার ঢাকার বাইরে কোনো জেলা সফরে যাচ্ছেন। বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে এই বিশেষ দোয়া মাহফিলের অংশগ্রহণকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিজ্ঞাপন

নাজমুল হাসান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিতারেক রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ