• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

আপসহীন নেত্রীর স্বপ্ন পূরণে কাজ করতে চাই : রাশেদ খাঁন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
১১ জানুয়ারি ২০২৬, ২১:১১
অ+
অ-
আপসহীন নেত্রীর স্বপ্ন পূরণে কাজ করতে চাই : রাশেদ খাঁন

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি, সেই আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার স্বপ্ন পূরনে কাজ করতে চাই। 

বিজ্ঞাপন

রোববার (১১ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
রাশেদ খাঁন বলেন, এ জেলা থেকে জুলাই আন্দোলনের শুরুতে প্রথমে আমি আটক হয়েছিলাম। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলাম। সেই গণআন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা ব্যক্তিকে নয়, দলকে ভালোবাসেন। তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে আসনটি তাকে উপহার দিতে চাই। তারেক রহমান দেশের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। আপনারা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন বলে আহ্বান করছি। আমি তারেক রহমানের নির্দেশনা মেনে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনায় মন খুলে দোয়া করতে চাই।  

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী অংশ নেন। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি রওনকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন।

আব্দুল্লাহ আল মামুন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

গোরখোদক মুজিবর‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী