• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

মুক্তিপণের বিনিময়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন ভোলার ৪ জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
১৩ জানুয়ারি ২০২৬, ১৫:১৭
অ+
অ-
মুক্তিপণের বিনিময়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন ভোলার ৪ জেলে

স্বজনদের উদ্বেগ ও উৎকণ্ঠার পর নগদ ১ লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ জন জেলে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলাধীন কাচিয়া মাঝেরচর সংলগ্ন একটি চরে এসে ওঠেন অপহৃত জেলেরা। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে নৌপুলিশ।

এর আগে, গত ১১ জানুয়ারি রাত ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় ট্রলারযোগে এসে তাদেরকে জিম্মি করে নিয়ে যায় একদল অজ্ঞাত জলদস্যু। 

অপহরণের শিকার জেলেরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার জয়া ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক মাতাব্বরের ছেলে মহিউদ্দিন মাতাব্বর (৪০), টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে মো.সবুজ (২২), একই গ্রামের মোতাহারের ছেলে বজলু মাঝি (৩৮) ও কামাল মাঝির ছেলে শরীফ (৩০)। 

বিজ্ঞাপন

জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জেলে মহিউদ্দিন মাতাব্বর ও শরীফ বলেন, ১৩ তারিখ রাতে আমরা চারজন জেলে-মাঝি মিলে মেঘনা নদীতে মাছ ধরছিলাম। এসময় একটি ট্রলারযোগে একদল জলদস্যু এসে আমাদেরকে ঘিরে ধরে চোখ বেঁধে লক্ষ্মীপুর সংলগ্ন একটি চরে নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকা চেয়ে আমাদেরকে মারধর করে তারা। তাদের কাছে অস্ত্র ছিল। জলদস্যুরা আমাদের ৪ জেলের বাড়িতে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার টাকা নেয়। 

তারা আরও বলেন, পরবর্তীতে গতকাল (সোমবার) রাত ৯টার দিকে জলদস্যুরা আমাদেরকে ফের তাদের ট্রলারে উঠিয়ে ট্রলার চালাতে থাকে। একপর্যায়ে নদীতে একটি অচেনা স্পিডবোট দেখে জলদস্যুরা ভয়ে ট্রলার তীরে চাপিয়ে লাফ দিলে আমরাও লাফ দিয়ে রক্ষা পাই। তবে তাদের কাউকেই চিনি না।

বোরহানউদ্দিনের নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার ঢাকা পোস্টকে বলেন, অপহরণের শিকার জেলেদের মোবাইল ট্র্যাকিং করে চরে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছি। জলদস্যুরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে পারিনি। তাদেরকে চিহ্নিত করা যায়নি, চেষ্টা চলছে। এঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন এবং মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

খাইরুল ইসলাম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

জাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

স্পিকারজাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ