• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

জনকল্যাণমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
১৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৯
অ+
অ-
জনকল্যাণমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : ফয়েজ আহমদ

জনকল্যাণমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ থাকলেও গণভোটের প্রশ্নে সরকার ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সেবাপ্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট একটি আমানত। এই উপাত্ত সুসমন্বিতভাবে হস্তান্তর করা না হলে নাগরিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে।’

বিজ্ঞাপন

বিশেষ সহকারী আরও বলেন, সরকার জনগণের ভোগান্তি এবং শ্রমঘণ্টা লাঘব করার জন্য ‘নাগরিক সেবা বাংলাদেশ’ চালু করেছে। একই প্ল্যাটফর্ম থেকে সাধারণ মানুষ যাতে সব ধরনের সেবা পেতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। এ সময় তিনি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।

অনুষ্ঠানে উদ্যোক্তা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন এটুআই-এর হেড অব ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম। এ সময় চিফ টেকনোলজি অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল ও হেড অব কমিউনিকেশন মোহাম্মদ সফিউল আযম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রায় ৫০০ উদ্যোক্তা অংশ নেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ মিলন/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণভোটসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক