• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, শিশু আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫০
অ+
অ-
চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, শিশু আহত

কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ লক্ষ্য করে দুষ্কৃতকারীদের ছোড়া পাথরের আঘাতে ৯ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ জানুয়ারি) ট্রেনটি কক্সবাজারের রামু অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, হঠাৎ করে ট্রেনের একটি জানালার দিয়ে বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা শিশুটির শরীরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা যাত্রী ও স্বজনরা শিশুটিকে প্রাথমিক সেবা দেন।

ট্রেনে থাকা কক্সবাজারের এক বাসিন্দা জানান, পাথরটি আকারে ছোট হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। শিশুটির আঘাত গুরুতর নয়।

বিজ্ঞাপন

কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, এমন একটা ঘটনা শুনেছি, তবে এটি নতুন নয়। অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেন চলাকালীন প্রায় এমন আচরণ করে থাকে, এজন্য ট্রেনে অডিওবার্তা দিয়ে যাত্রীদের সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়। বিপদ থেকে রক্ষা পেতে সেই নির্দেশনা জরুরি। 

ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও ট্রেনটি স্বাভাবিকভাবেই যাত্রা অব্যাহত রেখে যথাসময়ে গন্তব্যে পৌঁছেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

ইফতিয়াজ নুর নিশান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পদ্মা সেতু রুটের ৬ ট্রেন ছাড়বে শহরতলী প্ল্যাটফর্ম থেকে

পদ্মা সেতু রুটের ৬ ট্রেন ছাড়বে শহরতলী প্ল্যাটফর্ম থেকে

ঈদ উপলক্ষ্যে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

ঈদ উপলক্ষ্যে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

চাহিদা লাখো, আসন ৩১ হাজার : বাঁশের ব্যারিকেডে রেলের ‘কঠোর’ ঈদযাত্রা!

চাহিদা লাখো, আসন ৩১ হাজার : বাঁশের ব্যারিকেডে রেলের ‘কঠোর’ ঈদযাত্রা!