• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঠাকুরগাঁও
১৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৯
অ+
অ-
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে এক ব্যক্তি এবং মাথা ব্যথা সহ্য করতে না পেরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহর ও সদর উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তারা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব হাজীপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৫০) এবং সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাশগাড়া-ফকিরপাড়া এলাকার মো. তোফায়েল হোসেনের মেয়ে তামান্না আক্তার (১৫)।

পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সাদেকুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। একপর্যায়ে তিনি নিজের বসতবাড়ি প্রায় ১৪ লাখ টাকায় বিক্রি করে দেন। এরপর পূর্ব হাজীপাড়া এলাকায় মৃত কাউসার আলীর বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানেও ঋণ করে অনলাইন জুয়া খেলতে থাকেন তিনি। সব টাকা হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েন সাদেকুল ইসলাম। পরিবারকে নিয়ে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন।

মৃত সাদেকুলের ছেলে সাইরুল ইসলাম বলেন, আমাদের একটি পাকা বাড়ি ছিল। বাবা গোপনে সেটি বিক্রি করে অনলাইন জুয়ায় সব টাকা উড়িয়ে দেয়। আমি আর মা বারবার বাধা দিয়েছি, কিন্তু তিনি শুনেননি। এখন আমরা পুরোপুরি সর্বশান্ত।

বিজ্ঞাপন

স্ত্রী মরজিনা বেগম বলেন, অনেক চেষ্টা করেও ওনাকে জুয়া থেকে ফেরাতে পারিনি। বাড়ি বিক্রির সব টাকা জুয়ায় শেষ করেছে। ঋণের চাপ আর টাকার অভাবে চিকিৎসাও করাতে পারিনি। আজ সন্ধ্যায় ঘরে ঘুমিয়েছিল, কখন যে গলায় ফাস দিয়েছে বুঝতে পারিনি। খেতে ডাকতে গিয়ে দেখি ঝুলন্ত অবস্থায় আছে। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

অন্যদিকে, সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাশগাড়া-ফকিরপাড়া এলাকায় তামান্না আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

পরিবারের সদস্যরা জানান, তামান্না দীর্ঘদিন ধরে তীব্র মাথা ব্যথায় ভুগছিল। শনিবার দুপুরে পরিবারের অগোচরে নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পরিবারের ভাষ্যমতে অনলাইন জুয়া ও ঋণের কারণে সাদেকুল ইসলাম আত্মহত্যা করেছেন। আর তামান্না আক্তার দীর্ঘদিনের মাথাব্যথার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রেদওয়ান মিলন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল